This is a very special blog by me. Unlike my previous blogs, this will primarily focus on my fictional works. Such as fictional stories, poetry, lyrics, artworks etc. Please be supportive to my work. You guys are the inspiration behind each of my work :)
Thursday, September 29, 2016
সেই যুদ্ধের পর (পর্ব ২)
কুমিল্লা, অক্টোবর ১৯৯০
আলী মিয়া রেডিও টিউন করছে। আলী মিয়া রেডিও যতই টিউন করছে, ততই কু কু জাতীয় বিচিত্র শব্দ আসছে। ৯ বছর বয়েসি রাশাদ অত্যান্ত মনোযোগ দিয়ে সেই কু কু শব্দ শুনছে। যতই শোনে ততই মুগ্ধ হয়, কি যে অদ্ভুত মজা পাচ্ছে রাশাদ তা বলে বোঝানো যাবে না। আবার নিজেও মুখ দিয়ে কু কু কুচুর কুচুর শব্দ করে তা নকল করার চেষ্টা করছে। নাতীর এসব অদ্ভুত কান্ডে আলী মিয়া মজাই পায়।
সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। ধরপাকড় যে কত হয়েছে তা মনে হয় পুলিশও হিসেব দিতে পারবে না। পরিস্থিতি খুবই গরম। কি হবে কিছুই বলা যাচ্ছে না। বিটিভি আর বাংলাদেশ বেতার নীরব ভূমিকা পালন করলেও, বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা নিয়মিত দেশের পরিস্থিতি জানিয়ে যাচ্ছে। রাশাদ খুবই কৌতূহলী ব্যাপারটি নিয়ে।
"নানাভাই, তুমি কি করছো?”, কৌতূহল আর সামলাতে না পেরে জিজ্ঞেসই করে বসলো রাশাদ।
"বিদেশী রেডিও ইষ্টিশন ধরার চেষ্টা করতাসি"
"বিদেশী স্টেশন কেন?”
"আমরার দেশের ইষ্টিশন তো বন্ধ। আর তারা তো ভুয়াবাজি করে, এর লাগি বিদেশী ইষ্টিশন ধরার চেষ্টা করতেয়াসি"
"তুমি এদেশে বসে বিদেশী স্টেশন ধরতে পারবে?", এ পর্যায়ে আশ্চর্য হয়ে যায় রাশাদ
"পারতাম না কে? রেডিও দিয়া সব দেশের ইষ্টিশন ধরা যায়"
"কিভাবে ধরা যায়, নানাভাই?”
"আমি তো এতো শিক্ষিত না। ত এদ্দুর জানি, রেডিও দিয়া দুনিয়ার সব ইষ্টিশনই ধরন যায়। এইডা সবসময় মনে রাখবি, বিপদের দিনে রেডিও দিয়াই সব খবরাখবর লওন যায়"
Subscribe to:
Post Comments (Atom)

২য় পর্ব পেলাম। কিন্তু ৩য় পর্ব কই???
ReplyDeleteস্ক্রল আপ করলেই পাবেন। তাই সুবিধার্থে লিঙ্ক দিয়ে দিলাম
ReplyDeletehttp://darkbullshit.blogspot.com/2016/09/blog-post_39.html